অ্যাডাটা লিজেন্ড : ২ এসএসডি আনল গ্লোবাল ব্র্যান্ড

২৯ অক্টোবর, ২০২৩ ১১:৫৬  

উচ্চ-মানের কম্পিউটার স্টোরেজ সমাধানের জন্য বিশ্বব্যাপী পরিচিত অ্যাডাটা লিজেন্ড সিরিজের দুটি শক্তিশালী ও দ্রতগতির গেম-চেঞ্জিং সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) দেশের বাজারে পরিবেশন করেছে  ব্রান্ডটির বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মডেল দুটি  হলো, অ্যাডাটা লিজেন্ড ৯৬০ ও অ্যাডাটা লিজেন্ড ৯০০।

রবিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞট্তিতে দাবি করা হয়েছে এসএসডি দুটি কম্পিউটার চালানোতে দিবে উচ্চ গতি ও সেরা পারফরম্যান্স।  এতে বলা হয়, এই এসএসডিগুলি আপনার কম্পিউটারের জন্য অ্যাড্রেনালিনের একটি শটের মতো কাজ করে, যেটা আপনার কম্পিউটিং প্রক্রিয়ার যেকোনো কাজ কে করে দ্রুত থেকে দ্রুততর। উদাহরণ স্বরূপ, আপনার পিসি এর বুট আপ করা, অ্যাপ্লিকেশন লোড করা এবং ফাইল স্থানান্তর করার মতো কাজগুলি খুব দ্রুত হবে এগুলোর মাধ্যমে, যাতে আপনি কম সময়ে আরও বেশি কাজ করতে পারে ন৷

এসএসডি দুটোর স্পেক অনুযায়ী, এসএসডি দুটিতে ব্যবহার করা হয়েছে এম.২ ২২৮০ এর  ফর্ম ফ্যাক্টর ব্যাবহার করা হয়েছে। তাছাড়া এসএসডি দুটিতেই রয়েছে PCIe Gen 4x4 এর ইন্টারফেস। এর মধ্যে লেজেন্ড ৯৬০ এই এসএসডি টির স্টোরেজ ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা ১ টেরাবাইট এবং লেজেন্ড ৯০০ এই এসএসডিটির স্টোরেজ ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা ৫১২ গেগাবাইট। এছাড়াও এসএসডি দুটি শক্তিশালী কন্ট্রোলার এবং 3D NAND ফ্ল্যাশ মেমোরিসহ উন্নত প্রযুক্তিতে সজ্জিত। উন্নত প্রযুক্তির এই বৈশিষ্ট্যগুলো একটি এসএসডি-এর মস্তিস্ক এবং পেশীগুলোর মতো, যেগুলো তাদের সর্বোত্তমভাবে কাজ করা নিশ্চিত করে। স্টোরেজ ক্যাপাসিটি এবং পারফরমেন্স এর ব্যাপারে বলতে গেলে অ্যাডাটা লিজেন্ড ৯৬০ এই ডিভাইসটির স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট, যেটা পিসি কিংবা ল্যাপটপে ব্যবহারের সময় সেকেন্ডে ৭৪০০ মেগাবাইট পর্যন্ত।

গেমিংয়ের সময় প্লেস্টেশান ৫ এর মতো প্লাটফর্মে সেকেন্ডে ৬৪০০ মেগাবাইট পর্যন্ত রিডিং স্পিড দিতে সক্ষম। লেজেন্ড ৯০০ এই ডিভাইসটির স্টোরেজ ক্যাপাসিটি ৫০০ গেগাবাইট, যেটা পিসি কিংবা ল্যাপটপে ব্যাবহারের সময় সেকেন্ডে ৭০০০ মেগাবাইট পর্যন্ত এবং গেমিংয়ের সময় প্লেস্টেশান ৫ এর মতো প্লাটফর্মে সেকেন্ডে ৬২০০ মেগাবাইট পর্যন্ত রিডিং স্পিড দিতে সক্ষম।

তাছাড়া উভয় দুটি এসএসডিতে রয়েছে হিট রেজিটেন্সি, ভাইব্রেশান রেজিটেন্সি এবং শক রেজিটেন্সির মতো বৈশিষ্টের সক্ষমতা। তাছাড়া এদুটি এসএসডিই আসে ৫ বছরের সীমিত ওয়ারেন্টি কভারেজের সাথে, যা আপনাকে একটি নিরাপদ এবং শক্তিশালী স্টোরেজ সমাধান সরবরাহ করে।